ব্যক্তিগত দক্ষতা
আত্মবিশ্বাসী পরিচয়
আট ধাপে নিজেকে পরিচয় করানো — এমনভাবে, যাতে মানুষ আপনার নামটা মনে রাখে।
৮ ধাপ
কোর্স পরিচিতি
একদিনের একটি কর্মশালা, যেখানে একটাই জিনিস শেখানো হয় এবং বারবার অনুশীলন করানো হয়: অচেনা একজন মানুষের সামনে দাঁড়িয়ে নিজের পরিচয় দেওয়া। আটটি ধাপ, প্রতিটি ধাপে জোড়ায় জোড়ায় অনুশীলন, এবং দিনের শেষে সবার সামনে একবার।
Confident Introductions
পাঠ্যসূচি
৮ ধাপ
- ০১
নিজের ভূমিকা স্পষ্ট ও সংক্ষিপ্ত করুন
আপনার নাম, পদবি এবং কাজের ক্ষেত্রটি সংক্ষিপ্ত ও স্পষ্টভাবে উপস্থাপন করুন।
- ০২
আন্তরিক হাসি দিয়ে শুরু করুন
“একজন ব্যক্তি যে হাসিমুখে নেই, তার দোকান খোলা উচিত নয়।”
- ০৩
চোখে চোখ রেখে কথা বলুন
চোখের যোগাযোগ আত্মবিশ্বাসের সবচেয়ে শক্তিশালী অঙ্গভঙ্গি।
- ০৪
ব্যক্তির নাম মনে রাখুন ও ব্যবহার করুন
“মনে রাখবেন, একজন ব্যক্তির নামই হলো তার কাছে সবচেয়ে মধুর ও গুরুত্বপূর্ণ শব্দ।” — কার্নেগি একে বলেছেন “একটি নামের মধ্যে থাকা জাদু”।
- ০৫
ইতিবাচক শরীরী ভাষা ব্যবহার করুন
দাঁড়ানো, হাতের অবস্থান, দূরত্ব — কথা শুরুর আগেই এগুলো কথা বলে ফেলে।
- ০৬
অন্যদের প্রতি আন্তরিক আগ্রহ দেখান
“আপনি কী নিয়ে কাজ করেন?” — এই ধরনের প্রশ্ন দিয়ে কথা এগিয়ে নিন।
- ০৭
অন্যকে গুরুত্বপূর্ণ বোধ করান
“একজন ভালো শ্রোতা হোন। অন্যদের নিজেদের সম্পর্কে কথা বলতে উৎসাহিত করুন।”
- ০৮
অনুশীলনের মাধ্যমে আত্মবিশ্বাস গড়ে তুলুন
আত্মবিশ্বাস কোনো স্বভাব নয়, এটি পুনরাবৃত্তির ফল। কর্মশালার বাকি সময়টা এই কাজেই যায়।
যা নিয়ে ফিরবেন
ত্রিশ সেকেন্ডের একটি পরিচয়, যেটা আপনি না ভেবেই বলতে পারবেন।
অচেনা মানুষের সঙ্গে কথা শুরু করার একটি নির্ভরযোগ্য উপায়।
নাম মনে রাখার একটি কার্যকর অভ্যাস।
কার জন্য
শিক্ষার্থী, চাকরিপ্রার্থী, তরুণ উদ্যোক্তা — যাঁদের নিয়মিত নতুন মানুষের সামনে দাঁড়াতে হয়।
কী লাগবে
কিছুই না। কর্মশালায় অংশ নিতে হবে, শুধু বসে থাকলে হবে না।
প্রশিক্ষক
ব্রুনেল ইউনিভার্সিটি, যুক্তরাজ্য — আন্তর্জাতিক অর্থনৈতিক ও বাণিজ্য আইনে এলএলএম; BTSP (বন্ড টিচার–স্টুডেন্ট–প্রফেশনাল মুভমেন্ট)-এর প্রশিক্ষক।
উপকরণের উৎস
ডেল কার্নেগির “হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল” অবলম্বনে সংগঠনের নিজস্ব হ্যান্ডআউট।
আগ্রহ জানান
নাম লিখে রাখুন
পরের ব্যাচের তারিখ ঠিক হলে আমরা আপনাকে জানাব। কোর্সের কোনো ফি নেই।
